কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এর ব্যক্তিগত উদ্দ্যোগে ভাতা প্রদান

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা তার ব্যক্তিগত উদ্দ্যোগে এবং নিজ কর্ম প্রচেষ্টায় আড়পাড়া ইউনিয়নের গরীব মেধাবী ছাত্র-ছাত্রী, বিধবা ও অচলদের মধ্যে মাসিক ভাতা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করেন।

গত মঙ্গলবার দুপুর ২টায় আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজ চত্ত্বরে এক ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ গভণিং বোর্ডের সদস্য আঃ হাই মোল্যা, ডাঃ মোঃ কবীর হুসাইন, আড়পাড়া ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হুসাইন বাপ্পী, মোঃ মফিজউদ্দিন, অত্র স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মৃত্যঞ্জয় কুমার দাস প্রমূখ। তিনি মেধাবী ছাত্র-ছাত্রী ১৮ জন, বিধবা ০৯ জন, অচল ০৩ জন মোট ৩০ জনের মাসিক ২০০/- টাকা হিসাবে জন প্রতি ৪০০/- টাকা করে সর্ব মোট ১২০০০/- টাকা ভাতা প্রদান করেন। তার এই সেবা মূলক কার্যক্রম ক্রমান্বয়ে ব্যাপক বিস্তার লাভ করাবেন বলে আশা ব্যক্ত করে তিনি অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।