ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলো শিক্ষার্থীরা

ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলো শিক্ষার্থীরা

৭ দিন পর ঝিনাইদহে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।

ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, জেলার ৬ উপজেলার ৪০ টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগীতা করছে শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা।

এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিবিরের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা। সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে দেয় শিবিরের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা। সেসময় তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা। সেসময় উপস্থিত ছিলেন, শিবিরের শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু, আবরার জাহিন রনি, তানজিম বিন আলীম, মাসুদ রানা পারভেজ, সাব্বির হোসাইনসহ অন্যান্যরা।

শিবিরের শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা কাজ শুরু করেছেন বলে আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।