× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

কর কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের উপকর কমিশনার সরোয়ার মোর্শেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মতার অপব্যবহারের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন ওই কর কর্মকর্তা বলে অভিযোগ রয়েছে। এমন সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই শেষে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী এই প্রতিষ্ঠানটি। একইসাথে চট্টগ্রাম দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, চট্টগ্রামের কর অঞ্চল-৩-এর উপকর কমিশনার সরোয়ার মোর্শদ মতার অপব্যবহারের করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের অভিজাত এলাকায় একাধিক প্লট ও ফ্যাটের তথ্য উল্লেখ রয়েছে। বর্তমানে তিনি কর অঞ্চল-৩ এর সার্কেল-৫২ (কোম্পানিজ) ও সার্কেল-৪৬ (কোম্পানিজ) এ দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের জুলাই মাসে দুদকের প্রধান কার্যালয়ে আসা এমন অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অভিযোগ অনুসন্ধানে একজন অনুসন্ধান কর্মকর্তা ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন কমিশনে দাখিল করার জন্য কমিশন থেকে নির্দেশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..