এবার করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা

এবার করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা

কোভিড-১৯ মহামারীতে মাইদুল ইসলাম প্রধান নামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাইদুল ইসলাম প্রধান নিজেই করোনাভাইরাস আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সার্বক্ষণিক অফিস করেছি, সেজন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। গত ৪ দিন আগে করোনার লক্ষণ দেখা দেয়। তারপর টেস্ট করা হলে রিপোর্টে পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।

স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত মিডিয়া সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মাইদুল সবার দোয়া চেয়েছেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়,  মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।