করোনা ভাইরাসের হার বাড়ছে দিন দিন

করোনা ভাইরাসের হার বাড়ছে দিন দিন

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৬ জন । গতকাল (মঙ্গলবার) ২ হাজার ৪৫৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের , যা গতকাল ছিল ২ জনে।  বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৬৪টি নমুনা। শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

নতুন মৃতদের মধ্যে  চট্টগ্রামের একজন ও ঢাকা বিভাগে তিনজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।