× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

কমান্ডো অভিযানে রেস্তোরাঁ থেকে ১২ জনকে উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

গুলশান প্রতিনিধিঃ রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জাপান সরকারের এক মুখপাত্র।

জাপানের এই মুখপাত্র হলেন ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কোইচি হাগিউদা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উদ্ধার হওয়া ১২ জনের মধ্যে দুজন বিদেশি আছেন। তবে সেই দুজনের মধ্যে কোনো জাপানি আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার হওয়া একজন বিদেশিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এরও আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের কমান্ডোরা রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে। তীব্র গোলাগুলি চলছে।’

গতকাল শুক্রবার রাতে রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এই হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..