দি নিউজ ডেক্সঃ গভীর রাতে ককটেল বোমা হামলা ও ১৬টি নির্বাচনী ক্যাম্প ভাঙায় আতঙ্কে ঢাকাবাসী। হামলার ঘটনায় দ্রুত পৌছেছে পুলিশ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
শুক্রবার গভীর রাতে ২নং ওয়ার্ডের কালাপানি, ডি ব্লক ও শহীদবাগ এলাকায় হামলা চালিয়ে ১৬টি নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে ফেলা হয়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বোমা ছোড়া হয়। ইসমাইল হোসেন বেনু বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কদম আলী মাতবরের নির্দেশে ওই হামলা হয়েছে। ৭০ -৮০ জনের একটি সংঘবদ্ধ দল মুখে কাপড় বেঁধে বোমা হামলা ও ভাঙচুর চালায়। পল্লবী থানার সামনে বসেই তারা হামলার পরিকল্পনা করে। আমার প্রত্যেকটি ক্যাম্পে হামলা হয়েছে। ১২ নম্বরের সি, ডি ও বি ব্লকসহ ১৬টি নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। কয়েকটি ক্যাম্পে হামলার সময় বোমা ছোড়া হয়েছে।
আমার সমর্থক ওয়ার্ড আওয়ামীলের সাধারন সম্পাদকের বাসায়ও ভাঙ্গচুর করা হয়েছে। আমার কর্মী ও সমর্থকদের বলেছি ধৈর্য ধারণ করতে। পুলিশকে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানিয়েছি। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, ২নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।



