× Banner
সর্বশেষ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বিপদে পড়া বাংলাদেশির পাশে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না – অর্থমন্ত্রী সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

এখনো অধিকার বঞ্চিত হাজারো শ্রমিক

admin
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ মহান মে দিবস আজ। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতিবিজড়িত গৌরবময় দিন।

কিন্তু, ন্যায্য মজুরি, কাজের সময়সীমা, নির্দিষ্ট ছুটি ও নিরাপত্তা সংক্রান্ত অনেক অধিকারের ব্যাপারে অবগত নন শ্রমজীবীরা। ফলে অনেক ক্ষেত্রেই শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার থেকে। তাই, বৈষম্য দূর করতে সচেতনতাকে প্রাধান্য দিচ্ছেন সংশ্লিষ্টরা।

কাজ চলছে কাজের মতো। অন্যদিকে কেউ কেউ বসে আছেন কাজের অপেক্ষায় না হলে জুটবে না খাবার। আরেকদল ছুটছেন নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু এসব শ্রমজীবী মানুষেরা কী জানেন শ্রম আইন বা সেখানে তাদের দেয়া সুযোগ সুবিধা গুলো সম্পর্কে? শ্রম অধিকারের ব্যাপারের সচেতন করতে বেসরকারি বিভিন্ন সংগঠন নানা উদ্যোগ নিলেও এক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-অনারারি পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, এই রকম কোনো উদ্যোগ নেই এখানে। অনেক বেসরকারি সংস্থা ও আইনি সচেতনতার প্রকল্পগুলো আছে সেটার মাধ্যমে তারা শ্রমিকদের কাছে যাচ্ছে। অবশ্য, বিভিন্ন উদ্যোগের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ।

তিনি বলেন, বিভিন্ন কারখানাতে ২০-২৫ জন শ্রমিক নির্বাচন করে তাদেরকে আমরা তাদের অধিকার সম্পর্কে প্রশিক্ষণ দিই। শ্রম আইনকেও আরো যুগউপযোগী করা যায় কিনা সে বিষয়টি নিয়েও আমরা চিন্তা-ভাবনা করছি।

শ্রমিকদেরকেই সচেতন হতে হবে তাদের অধিকার সম্পর্কে। লেবার ফোর্স সার্ভে ২০১০ এবং আন্তর্জাতিক শ্রমিক সংস্থার জরিপ ও সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা ৫ কোটিরও বেশি।


এ ক্যটাগরির আরো খবর..