× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

সাতক্ষীরা প্রতিনিধি

একমাত্র সু-শৃঙ্খল বাহিনী হিসেবে সব ডিপার্টমেন্টে কাজ করে আনসার -ফজলে রাব্বী

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
satkhira

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেছেন, আনসার বাহিনী বাংলাদেশের একমাত্র সু-শৃঙ্খল বাহিনী যারা সব ডিপার্টমেন্টে কাজ করে। এই বাহিনী একদিকে যেমন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এজন্য বাংলাদেশের ইতিহাসে আনসার বাহিনীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সমাবেশে সাতক্ষীরা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বিঞ্চুপদ পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খাঁন, সাতক্ষীরা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আনসার বাহিনী। ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদান দেশের ইতিহাসকে মহিমান্বিত করেছিল। বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিল। এ বাহিনীর ৬৭০জন সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় আনসার বাহিনী মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করেন। যেটা ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে অনেকাংশে ভূমিকা রাখে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে আনসার বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য উপস্থিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহব্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩২ জন ভিডিপি সদস্যকে বাইসাইকেলসহ সহস্রাধিক ভিডিপি সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..