× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

ডেস্ক

ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
ঐক্য ও সমৃদ্ধির আহ্বান

পবিত্র ঈদুল আজহার দিনে জাতীয় ঐক্য, সমৃদ্ধি ও দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার নামাজ শেষে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

“আজকের দিনে একটি বার্তা দিতে চাই, আমরা যেন জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য এবং জাতির কল্যাণে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা— ‘আমরা করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ।’ এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যানে বাবা ও মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি বনানী কবরস্থানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো–র কবর জিয়ারত করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী সামরিক কবরস্থানে তাঁর শ্বশুরের কবর জিয়ারত করেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, সরকারপ্রধান পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরেও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..