আত্রাই প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপ্রাতিষ্ঠানিক ইসলামী শিক্ষাকে সম্মানিত ও প্রতিষ্ঠিত করেছেন। ইসলামী শিক্ষা ও দাওয়ারে হাদিস তথা ক্বওমী শিক্ষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দেশরত্ন শেখ হাসিনা দেশে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার নীতিকে সুপ্রতিষ্ঠিত করতে ইমানী দায়িত্ব পালন করে আসছেন। তিনি শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বের মুসলিম জাহানের একজন ইসলামী শিক্ষার খেদমতগার হিসেবে চিরস্মরনীয় হয়ে থাকবেন। বললেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম।
বুধবার দুপুরে রাণীনগর ও আত্রাই উপজেলার সর্বস্তরের ক্বওমী উলামায়ে কিরামদের উদ্যোগে মাদ্রাসা ও মসজিদের উলামা ও ইমামদের নিয়ে এক বিশাল সমাবেশ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আত্রাই উপজেলার ভবানীপুর বাজার প্রাঙ্গণে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ডা: মো. সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুজাহিদ খাঁন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো: ইসরাফিল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী দুলাল, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মো. গোলাম মোস্তফা বাদল প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রায় ১ হাজার উলামা, ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে জায়নামাজ বিতরণ করা হয়।




