বিশেষ প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমায় ইজতেমা ফেরত একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রশিদপুর সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ইজতেমা ফেরত বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের ওসমানী মেডিকেলে নিয়ে যায়।