× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

ইউক্রেনের ভিন্নিতসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
ইউক্রেনের ভিন্নিতসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত

ইউক্রেনের ভিন্নিতসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

রাজধানী কিয়েভ থেকে দক্ষিণ-পশ্চিমে এবং যে কোনো সংঘাতস্থল থেকে বহু দূরে এ শহরের অবস্থান। হামলায় প্রায় ১০০ জনের মতো আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও আগে থেকে আবাসিক লক্ষ্যবস্তুতে হামলার কথা অস্বীকার করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..