আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এম.এম জাহাঙ্গীর শরীয়তপুর পৌরসভায় আলোচনার শীর্ষে

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এম.এম জাহাঙ্গীর শরীয়তপুর পৌরসভায়  আলোচনার শীর্ষে

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তথা নৌকা প্রতিক পেতে চান শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এম.এম জাহাঙ্গীর (জাহাঙ্গীর মৃধা)।

ইতোমধ্যে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। তাঁর সমর্থকও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নানান মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় অনেকেই বলেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর শরীয়তপুর পৌরসভায় মনোনয়ন প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন। তিনি দূর্দিনে দলের পাশে থেকে দলকে সুসংগঠিত করেছেন। তিনি কখনো দলের প্রশ্নে কারো সাথে আপোস করেন নাই। সবদিক বিবেচনা করে এবার তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবেন বলে আমরা বিশ্বাস করি। আর তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ পৌরসভা গঠন করবেন বলেও আমরা প্রত্যাশা করছি।

এ ব্যাপারে এমএম জাহাঙ্গীর জানান, শরীয়তপুর পৌরসভাকে একটি আধুনিক ও ডিজিটাল উন্নত নাগরিক সুবিধা সম্বলিত পৌরসভায় রূপান্তরিত করতে আমি এবার মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা ও বিশ্বাস করি। আমি বিজয়ী হয়ে শরীয়তপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করবো। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি শরীয়তপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।