× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

আ’লীগের মনোনয়ন বিক্রি শুরু ১৩ জানুয়ারি

admin
হালনাগাদ: বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি। মনোনয়ন ফরমের মূল্য পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০১৮ যথাক্রমে শনি, রবি ও সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংগ্রহ করা যাবে। এছাড়া আগামী ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আবেদন জমা দেওয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি। আবেদনকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। এর মধ্য দিয়ে প্রার্থী চূড়ান্ত হবে।


এ ক্যটাগরির আরো খবর..