× Banner
সর্বশেষ
পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর

আ’লীগের দলীয় কার্যালয়ে দেওয়া হচ্ছে ফ্রী কোরআন শিক্ষা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Koran-Sikha.jpg

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনারের নির্দেশনায় রমজান মাসে আ’লীগের দলীয় কার্যালয়ে ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠিক সম্পাদক আশরাফুল আলম আশরাফের ব্যাবস্থাপনায় রমজানের প্রথম দিন থেকে এই কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে।

পৌর মেয়র আশরাফ জানান, করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান দলীয় কার্যালয়ের ২য় তলায় কোরআন শিক্ষা ও সঠিক ভাবে নামাজ পড়া শিক্ষা দেওয়া হচ্ছে। এমপি আনার মহোদয়ের নির্দেশে এখানে শিক্ষা নিচ্ছেন আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ সাধারন মানুষ। প্রায় অর্ধ শতাধিক ব্যাক্তিকে দুই শিফটে শিক্ষা প্রদান চলছে। প্রতিদিন যোহর নামাজের পর থেকে আসর নামাজ পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন একই স্থানে তারাবির নামাজ পড়ানো হয়। এজন্য হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন নামে শিক্ষককে মৌখিক ভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আ’লীগের দলীয় কার্যালয়ে কোরআন পাঠ ও সঠিক ভাবে নামাজ শিক্ষা ছাড়াও তারাবির নামাজের সার্বিক বিষয় পরিচালনা করছেন কালীগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও এমপি আনোয়ারুর আজীম আনার এর একান্ত সচিব এমএ আব্দুর রউফ।


এ ক্যটাগরির আরো খবর..