× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এসময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার (২০ মে) রাত ৮টার দিকে সিলেট নগরের হাউজিং স্টেট, রিকাবীবাজার ও দাড়িয়াপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন রাজু (২৪) ও রোহানা (২৬)।
জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে সুবিদবাজার এলাকায় একটি ফুচকা টংয়ের সামনে থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে আম্বরখানা হাউজিং এস্টেট ২নং রোডে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপের কয়েকজন কর্মী-সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালায়। পরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়ে সেটি জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত চলে আসে। এসময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ চলাকালে দুইজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা ও লামাবাজার ফাঁড়ির পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানা ও  লামাবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই সরিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষ চলাকালে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। দুজন আহত হয়েছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..