× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

আদালতের নথি ধ্বংস, সংবাদপত্র এজেন্ট গ্রেপ্তার

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা যুগ্ম জজ প্রথম আদালত থেকে নথি গায়েব করার অভিযোগে সংবাদপত্র এজেন্ট আবদুল হাই বাহারকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আহমেদ জানান, আদালতের  এজলাস কক্ষ থেকে বাহারকে আটক করে থানায় সোপর্দ করা  হয়েছে।

ওসি আরো জানান, যুগ্ম জেলা জজ প্রথম আদালতের একটি দেওয়ানি মামলার (নম্বর ১৯৮/১৪) নথি দেখার জন্য আবদুল হাই বাহার নেন। পরে কৌশলে আদালতের নথি ছিড়ে ধ্বংস করে দেন।

এ ঘটনায় জজ কবির উদ্দিন প্রামাণিকের পেশকার জি এম আবদুল হালিম বাদী হয়ে খুলনা থানায় আজ বৃহস্পতিবার মামলা করেছেন। মামলায় প্রধান আসামি হিসেবে খুলনার সংবাদপত্র এজেন্ট আবদুল হাই বাহার ও তাঁর সহযোগী জাকির হোসেনের নাম রয়েছে।

খুলনা থানার ওসি আরো জানান, আদালত আবদুল হাই বাহারকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য উৎঘাটনের জন্য বলেছেন। আবদুল হাই বাহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য পরে তাঁকে রিমান্ডে আনা হবে। মামলার অপর আসামি জাকির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..