× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

ডেস্ক

আজ ২৭ অক্টোবর বিশ্ব অডিওভিজ্যুয়াল ঐতিহ্য দিবস

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
বিশ্ব অডিওভিস্যুয়াল হেরিটেজ দিবস

আজ ২৭ অক্টোবর বিশ্ব অডিওভিজ্যুয়াল ঐতিহ্য দিবস  সারাবিশ্বে পালন করা হয়। ২০০৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) এক সাধারণ সম্মেলনে দিবসটির অনুমোদন দেয়।

চিত্রগ্রহণ এবং শব্দ ধারণ প্রযুক্তির ব্যবহারের শুরু থেকে পুরো দুনিয়াজুড়ে যেসব অডিওভিজ্যুয়াল ডকুমেন্ট তৈরি হয়েছে তা সংরক্ষণের জন্য জরুরী ভিত্তিতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে দিবসটি পালিত হয়ে থাকে। এসব অডিওভিজ্যুয়ালের মধ্যে থাকতে পারে ফিল্ম, ভিডিও, সাউন্ড রেকর্ডিং, রেডিও-টেলিভিশনের অনুষ্ঠান ইত্যাদি যেগুলো বিভিন্ন জাতিগত ঐতিহ্য বহন করে এবং ফেলে আসা সব ঐতিহাসিক সময়কে তুলে ধরে। আধুনিক প্রযুক্তির ক্রমাগত বিবর্তনের এই সময়ে এসব ঐতিহ্যবাহী অডিওভিজ্যুয়াল নতুন ফরম্যাটে সংরক্ষণ আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে।

এ বছর বাংলাদেশে ‘ওয়ার্ল্ড ডে ফর অডিওভিজ্যুয়াল হেরিটেজ ২০২৫’ উদযাপনে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (বিএফএ)। ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ; অডিওভিজ্যুয়াল তথ্যের ভান্ডার’ শীর্ষক  একটি মাসব্যাপী কার্যক্রমের মাধ্যমে এবছর দিবসটি উদযাপিত হবে। ২০১২ সাল থেকে বিএফএ প্রচুরসংখ্যক দুর্লভ সিনেমা, প্রচারিত সংবাদ, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র এবং আরও কিছু দুর্লভ ভিডিও  সফলভাবে ডিজিটাল মাধ্যমে রিস্টোর করে সংরক্ষণ করেছে।

‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ; অডিওভিজ্যুয়াল তথ্যের ভান্ডার’ শীর্ষক মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে পুরো নভেম্বর মাস জুড়ে এসব ডিজিটালি রিস্টোর করা দুর্লভ বিভিন্ন অডিওভিজ্যুয়াল প্রদর্শিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..