আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর গ্রাম থেকে গাঁজাসহ শওকত হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশবাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।




