আগৈলঝাড়ায় গনধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর শিক্ষাথীকে গনধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলার আসামী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের কুয়েত প্রবাসীর মেয়ে ও কান্দিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী চৌদ্দমেদা বিলে নৌ-ভ্রমনে গেলে একই এলাকার মুন্না তালুকদারের নেতৃত্বে ওই শিক্ষাথীকে জিম্মি করে ৪জনের একটি দল গনধর্ষণ করে ও তা ভিডিও ধারন করের।

এ ঘটনায় শিক্ষার্থী থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামী রাজিহার ইউপি সদস্য শামীম তালুকদারকে মঙ্গলবার রাতে সেরাল গ্রাম থেকে ওসি (তদন্ত) আ.রহমান ও এসআই আনিচুর রহমান শামীমকে গ্রেফতার করে।

আজ বুধবার সকালে ইউপি সদস্য শামীম তালুকদারকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।