আগৈলঝাড়া কান্দিরপাড়ে জীবন্ত মাতৃ পূজা অনুষ্ঠিত

আগৈলঝাড়া কান্দিরপাড়ে জীবন্ত মাতৃ পূজা অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতায় রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় গ্রামে শ্রী শ্রী হরি -গুরুচাঁদ ও গোপালচাঁদ মতুয়া মন্দির প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন ও কান্দিরপাড় শ্রী শ্রী হরি গুরু গোপালচাঁদ যুব সংঘের অায়োজনে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরি-গুরুচাঁদ ঠাকুরের মতুয়া মতাদর্শ ও মতুয়া দর্শন অনুসারে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রস্তাবিত শ্রী শ্রী মাতৃ পূজা ২০২৪ অনুষ্ঠিত হয়।

মতুয়া গৌরাঙ্গ গোঁসাইর সভাপতিত্বে ও ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন আগৈলঝাড়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি মতুয়া বিধান বাড়ৈর সঞ্চালনায় মাতৃ পূঁজায় পৌরহিত্য করেন মতুয়া কৃষ্ণচাঁদ অধিকারী।

এ সময় অতিথি ছিলেন ঢাকা রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সহ-সভাপতি মতুয়া রতন মন্ডল, যুগ্ন সম্পাদক মতুয়া সমিরন মন্ডল. ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস।

প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন আগৈলঝাড়া উপজেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক দীনেশ হালদার , বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন আগৈলঝাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ বিশ্বাস, প্রচার সম্পাদক মুকুল ভদ্র, মতুয়া তাপস গাইন সহ বিভিন্ন এলাকার আগত ভক্তরা, সংগীত পরিবেশন করেন কর্ণধর অধিকারী।

মাতৃ পূজায় প্রায় একশত জীবন্ত পিতা- মাতাকে তার সন্তানরা ফুল, চন্দন, ধুপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে চোখের জল দিয়ে পূজা দেয়। শেষে ভক্তদের মাঝে ঠাকুরের প্রসাদ প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।