বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

ময়মনসিংহ প্রতিনিধিঃ জেলার গফরগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হককে (৪০) কুপিয়েছে  প্রতিপক্ষ। সংকটাপন্ন অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় আজিজুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম জানান, রাত সোয়া ৭টার দিকে স্থানীয় মধ্যবাজার এলাকায় আজিজুলকে পায়ে ও বুকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

ওসি জানান, একটি হত্যা মামলার বাদী ছিলেন আজিজুল। ওই মামলার আসামিরাই তাঁকে কুপিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে আহত আজিজুলের স্বজনরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে আজিজুলকে কোপানো হয়েছে। আর এ কাজ করিয়েছে একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিসুল হক ও তাঁর লোকজন।

স্বজনরা আরো জানায়, গত পৌর নির্বাচন নিয়ে আজিজুল ও আনিসুলের বিরোধ ছিল। ওই সময় আজিজুল তাঁর মা রাবেয়া খাতুনকে (৬৫) হত্যার অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে  একটি মামলা করেছিলেন। আর এর প্রতিশোধ নিতেই আজ আজিজুলকে কোপানো হয়েছে বলেও দাবি স্বজনদের।

তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এখনো আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করা হয়নি।

ওসি জানান, ২০১৫ সালের অনুষ্ঠিত পৌর নির্বাচনে আজিজুল হক কমিশনার পদপ্রার্থী ছিলেন। ১৬ ডিসেম্বর রাতে বাড়িতে নির্বাচনী সভা করার সময় আনিসুলের লোকজন সেখানে হামলা করে। ওই হামলায় আজিজুলের মা রাবেয়া খাতুন মারা যান। সেই মামলাটি এখন আদালতে বিচারাধীন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।