ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।




