× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অশ্বিন এবার সাকিব-ক্যালিসদের কাতারে

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: অ্যান্টিগা টেস্টে জয় তুলে নিয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অশ্বিনের ঘূর্ণি যাদুতে। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৩ রানের খরচায় ৭টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়ার জয়ের পথ সুগম করেন অশ্বিন।

বল হাতে ক্যারিবীয় ইনিংসে ধস নামানোর আগে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন অশ্বিন। ফলে দ্বিতীয় বারের মতো একই টেস্টে সেঞ্চুরি ও ৫টির বেশি উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন অশ্বিন।

দুবার একই টেস্টে সেঞ্চুরি এবং ৫ উইকেট নেওয়া ষষ্ঠ ক্রিকেটার হলেন অশ্বিন। তার আগে স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিস, মুশতাক মোহাম্মদ ও বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এই রেকর্ড করেছিলেন।

একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে ইয়ান বোথাম অন্য সবার থেকে অনেক বেশি এগিয়ে। তিনি এমন কীর্তি গড়েছেন পাঁচবার। যেখানে অন্যান্যরা দুবার এই রেকর্ড গড়েছেন। ২০১১ সালে ঘরের মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথমবার এই কীর্তি গড়েছিলেন অশ্বিন। সাকিব-ক্যালিসদের কাতারে দাঁড়াতে সেই ওয়েস্ট ইন্ডিজকেই প্রতিপক্ষ হিসেবে পেলেন ভারতীয় এই অলরাউন্ডার।


এ ক্যটাগরির আরো খবর..