× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

অযোধ্যার এ মসজিদে নামাজ পড়লে ‘হারাম’ হবে -আসাদউদ্দিন ওয়েইসি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
আসাদউদ্দিন ওয়েইসি

ভারত প্রতিনিধিঃ ভারতের অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে জনসভায় এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি বলেন, অযোধ্যার এ মসজিদে নামাজ পড়লে ‘হারাম’ হবে। তার এ মন্তব্যের পরই পাল্টা জবাব দেন ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। জবাবে ট্রাস্ট জানিয়েছে, যেখানে সর্বশক্তিমান আল্লাহর জন্য প্রার্থনা করা হয় তা কখনোই ‘হারাম’ হতে পারে না। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট

২৬ জানুয়ারি মঙ্গলবার অযোধ্যার ধান্নিপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদের কাজ শুরু করেন অল ইন্ডিয়া সুন্নি ওয়াকফ বোর্ডের নেতারা।

এদির ওয়েইসি বলেন, অযোধ্যায় যে মসজিদ হবে সেখানে প্রার্থনা করা বা তার জন্য চাঁদা দেওয়া হারাম। ওখানে কোনো মুসলিমের প্রার্থনা করা উচিৎ নয়। মসজিদের জন্য চাঁদা দেওয়া থেকে গরিব মেয়ের বিয়েতে সাহায্য করা উচিত। তবে এসব কথা তিনি নিজ থেকে বলছেন না। ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ এর উলামাসহ অনেক ধর্মীয় উচ্চশিক্ষিতদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি এবং তারাও এই দাবি করেছেন।

ওয়েইসির এমন মন্তব্যে অসন্তুষ্ট প্রকাশ করেছে ট্রাস্ট। ভারতের সংবাদমাধ্যমে ট্রাস্টের সম্পাদক আফতার হোসেন ওয়েইসির ওই মন্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, ওয়েইসি এমন কোনো অঞ্চলে বড় হয়েছে যেখানে কোনো রকম ভারতের স্বাধীনতার আন্দোলনের প্রভাব পড়েনি। তার পূর্বপুরুষরা হয়তো ১৮৫৭ সালের মহাবিদ্রোহতেও অংশ নেয়নি। এই অযোধ্যা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের এক পুণ্যভূমি বলেও জানান ট্রাস্টের ওই সম্পাদক।

৬ মাস আগে মসজিদ নির্মাণের জন্য তৈরি হয় ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। ট্রাস্টের একাংশ চেয়েছিল ২৬ জানুয়ারিই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হোক। কেননা, ওই দিন দেশটির ঐতিহাসিক সংবিধান কার্যকর হয়েছিল বলে দিনটিকে ঠিক করেছিলেন তারা। কিন্তু ওই দিন মসজিদ নির্মাণের কাজ শুরু হলেও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়নি। মাটি পরীক্ষার কাজ চলছে এবং তারপর নকশা অনুমোদনের জন্য পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..