বিদ্যুৎ উৎপাদন ২২ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। আমাদের দেশের ৯৩ শতাংশ বাড়িতে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছেবলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌর বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এরে আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশের অভিযানকে আরও কার্যকর করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিল ব্যাংকের রাজারবাগ পুলিশ লাইন ও গুলশান করপোরেট শাখা।



