× Banner
সর্বশেষ
জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

৬ দফা দাবীতে মেহেরপুরে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটির মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ ৮ম বেতন স্কেলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দাবীতে গতকাল বুধবার বেলা ১২ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করা হয়েছে। প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটি, ননক্যাডার ফাংশনাল সার্ভিস মেহেরপুর জেলা শাখা ও মানববন্ধনের আয়োজন করে।

প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটির আহ্বায়ক জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এস.এস মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান-উল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সর্দ্দার, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেজবাহুল হক, বিএডিসি’র যুগ্ম পরিচালক আবীর হোসেন, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশাফ-উদ-দৌল্লা, সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়নের উপ-পরিচালক মাসুদুল করিম মালিক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..