দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১৪ এপ্রিল বাংলাদেশ থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন ফ্লাইট সূচি ঘোষণা করেছে। এয়ার বাবল চুক্তির আওতায় রবিবার (২২ আগস্ট) থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রবি ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমান প্রাথমিকভাবে প্রতি রোববার ও বুধবার ঢাকা-দিল্লি-ঢাকা রুটে দুটি ফ্লাইট এবং ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
গত ১৪ এপ্রিল বাংলাদেশ থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ভারতসহ ১২টি দেশ বাদ দিয়ে আবার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়।
পরে, গত ৪ আগস্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সীমিত পরিসরে ফ্লাইট শুরুর জন্য ভারতকে চিঠি দেয়।
‘এয়ার বাবল’ চুক্তির আওতায় গত বছর ২৮ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম ফ্লাইট শুরু হয়।


