× Banner
সর্বশেষ
দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু (৩১) ও মো: লাবিব ইসলাম (২৪) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। রবিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বোদা পৌরসভার থানাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লা দিকনির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশে বোদা থানার এস আই (নি:) মো: আবদুস সালাম, এস আই (নিঃ) মো: আব্দুর রাজ্জাক, এস আই মো: সাইফুল ইসলাম,  এএসআই মো: সাজেদুর সঙ্গীয় ফোর্সসহ বোদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু ও মো: লাবিব ইসলাম দুই গ্রাম হিরোইনসহ হাতেনাতে আটক করে। ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু বোদা পৌরসভার থানাপাড়া নিবাসী মৃত নবির উদ্দিন ও মো: লাবিব ইসলাম ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানাধীন মুন্সীপাড়া এলাকার মো: বিপ্লব সরকারের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক হেরোইনসহ ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু ও মো: লাবিব ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীের বিরুদ্ধে বোদা থানার মামলা নং-২১, তাং-২৩/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক) রুজু করা হয়। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..