হামলার কোনো হুমকি নেই গির্জায় ৪ স্তরের নিরাপত্তা

হামলার কোনো হুমকি নেই গির্জায় ৪ স্তরের নিরাপত্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি না থাকলেও গির্জাগুলোতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর  সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বড়দিনের নিরাপত্তায় কোনো ধরনের হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানিয়েছে। এ ধরনের প্রচারণা তারা চালিয়ে থাকে। তবে তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে উগ্রবাদীরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো তথ্য নেই। রাজধানীতে ৬৬টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জার ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাইরের আলোকসজ্জা করা হয়নি। প্রার্থনায় জোর দেওয়া হচ্ছে। দেশ ও বিশ্বের মানুষদের করোনার মতো মহামারি থেকে সুস্থ রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হবে। প্রার্থনার জন্য আসার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।