সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে শুধু এইটুক জানিয়েছে যে “অল ইস ওয়েল, আর এর জবাব কাল সকালে তিনি দেবেন”। ট্রাম্পের এই টুইট থেকে বিশেষজ্ঞরা অনুমান করছেন আমেরিকা, ইরানকে তার হামলার জবাব দিতে চলেছে। আশঙ্কা রয়েছে যে, আমেরিকা MOAB (MOTHER OF ALL BOM) দ্বারা হামলা করে ইরানকে জবাবা দেবে। MOAB হলো একটি নন-নিউক্লিয়ার বোমা যা ভূমিকম্প সৃষ্টি করে বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। তাই অনুমান করা হচ্ছে এই দুই দেশের মধ্যে বড় কোন হামলা হওয়ার সম্ভবনা রয়েছে।
যদিও পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য বিশ্বের প্রায় সমস্ত দেশ চেষ্টা চালাচ্ছে। কারণ বিষয়টি প্রক্সি যুদ্ধ থেকে যুদ্ধের দিকে এগিয়ে গেলে ‘গলফ অফ ওমানে’ চাপ পড়বে। ফলস্বরূপ বিশ্বের সমস্ত দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি ব্রিটেন আগে থেকেই দুটি যুদ্ধ জাহাজকে মিডিল ইস্টের দিকে প্রেরণ করেছে।
আমেরিকার এয়ার স্ট্রাইকে ইরানের জেনারেল সোলেমানির মৃত্যু ঘটে এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য ইরাকের হ্রবিল আল-আসাদ আর তাজি এয়ারবেসে রকেট ফায়ার করে পাল্টা হামলা করে। এই হামলার ফলে দুই দেশ, অর্থাৎ আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়া ইরান আবার দাবি করেছে যে তারা আমেরিকা সেনার আড্ডায় মিসাইল হামলা করে ৮০ জন আমেরিকান সেনাকে হত্যা করেছে।
এছাড়া, ইরান ও আমেরিকার মধ্যে এই ঝামেলার কারণে অন্যান্য দেশ যেমন, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর চীনের পর ভারতও ইরাক ও ইরানের বায়ু পথে বিমান চালাতে সতর্কতা গ্রহণ করছে। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা কতটা এগোবে তা এখন শুধু কাল সকালের অপেক্ষা যে এবার কি হতে চলেছে




