হাতীবান্ধায় সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সেফটি ট্যাংকে পড়ে মাসুদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শিশু মাসুদ হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামের সফিকুল ইসলামেরপুত্র।

স্থানীয় আব্দুর রাজ্জাক জানান, সফিকুল ইসলাম তার নিজ বাড়ির উঠানে নতুন ল্যাট্রিনের জন্য একটি সেফটি ট্যাংক তৈরী করেন। সেই সেফটি ট্যাংকে মাসুদ পড়ে যায় আর সেখানে তার মৃত্যু হয় ।

এ বিষয়ে গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাবু ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, লাশ দাফনের প্রস্তুত্তি চলছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।