মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ঘোষনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন এর উদ্যোগে ঘোষনগর ইউনিয়নের ৩০০জন দুঃস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ঘোষনগর ইউনিয়নের গগণপুর বাজারে কাজী নজরুল ইসলাম গন্থাগার থেকে এ ত্রাণ বিতরনণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসাবে প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল, হাফ কেজি ডাল, ১টি মাস্ক ও ১টি করে সাবান প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা ছোয়েব হোসেন, আ’লীগ নেতা আব্দুল মতিন, আব্দুস ছাত্তার, শিক্ষক আমজাদ হোসেন, সমাজসেবক আব্দুল মোতালেব শাহ, সাবেক ছাত্রনেতা মাহফুজ শাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোবাশ্বের হোসেন, শাকিল আহমেদ, ফরহাদ হোসেন, মিলন হোসেন প্রমূখ।
