করোনায়ভাইরাসে স্পেনে এক বাংলাদেশীর মৃত্যু

হোসাইন ইকবাল স্পেন থেকে:  স্পেনের মাদ্রিদে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোসাইন মোহাম্মদ আবুল (৬৭)নামে  এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েস মিনিস্তিলেস রোডে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২২ বছর ধরে স্পেনে রাজধানী মাদ্রিদে বসবাস করতেন, তার দেশের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে জেলায়।

তিনি অনেক দিন ধরে ঠান্ডা, সর্দি-কাশির পাশাপাশি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান।

এদিকে মাত্র দুই সপ্তাহের করােনা-ঝড়ে এলােমেলাে স্পেন। করােনাভাইরাসে মৃত্যুর দীর্ঘ মিছিলে মিলছে না প্রিয়জনকে শেষবারের মতাে স্পর্শ করে দেখারও সুযােগ। স্পেনে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৪৫ জনের।  নিউজ লেখার আগ পর্যন্ত ইউরোপের দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১৯৭ জন।

এছাড়াও আইসিইউতে আছেন ৩১, ৯০২  জন এবং ৭,০১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।