× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

পারিবারিক কলহে স্ত্রীকে খুন করে পালিয়ে গেল স্বামী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে সালমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ পাওয়া গেছে।

সোমবার মধ্যরাতে পশ্চিমপাড়া এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে সালমার স্বামী মো. হাসান পলাতক। তিনি পেশায় সবজি বিক্রেতা।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সালমাকে শ্বাস রোধ করে হত্যা করে তাঁর স্বামী পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খিলক্ষেত থানার উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, তাঁরা রাত সাড়ে ১২টার দিকে সালমার লাশ উদ্ধার করেছেন। রাত ৯টা থেকে ১১টার মধ্যে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর দুই শিশুসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে হত্যা করা হয়ে থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..