মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুররের মধুখালী-কালুখালী-ভাটিয়াপাড়া মেইল ট্রেনে স্টেশনে টিকিট বিক্রি হয়না। ১৩টি স্টেশনের কোন স্টেশন মাস্টারই টিকিট না দিয়ে ট্রেনের ভিতরে টিটিই, রেলপুলিশ ও তাদের নিয়োজিত এক শ্রেণির আদায় কারীর মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। কিন্ত কোন যাত্রীকেই টিকিট দেওয়া হয় না। জানাগেছে, দীর্ঘদিন যাবৎ এ ভাবেই ভাটিয়াপাড়া-কালুখালী রেল পথে চলছে ভাড়া আদায়ে চরম দুর্নীতি ও অনিয়ম।
গতকাল শনিবার মধুখালী রেল স্টেশনে উপস্থিত শত শত যাত্রীরা অভিযোগ করে এবং তারা টিকিট চেয়ে পায় না। মধুখালী থেকে ভাটিয়াপাড়া যাত্রী সুমন, নিমাই বৈরাগী, খায়ের আলীসহ আরও অনেক যাত্রী অভিযোগ করে বলেন, ট্রেনের ভিতরে টিটিই, রেলপুলিশ এবং তাদের নিয়োজিত সিভিল পোশাকে ভাড়া হিসেবে টাকা তুলেন কিন্ত আমাদেরকে কোন টিকিট দেওয়া হয় না। টিকিট চাইলে বলে ভাড়া দ্বিগুণ দেওয়া লাগবে।
রাজবাড়ি থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন মধুখালী রেল স্টেশনে বেলা ১:২৫ মিনিটে পৌছালে তার সত্যতা পান স্থানীয় সাংবাদিকরা। রেলের টিটিইর নিয়োজিত লাল রংয়ের গেঞ্জি পরা একজন লোক ইঞ্জিনের উঠা যাত্রীদের কাছ থেকে টিকিট ছাড়া ভাড়া তোলার সময় রেল পুলিশকে বললে এ প্রতিনিধিকে ওই রেল পুলিশ উপহাস করে বলেন, অপিনি রেলে উঠেন আপনাকে বাদী হওয়া লাগবে না?
মধুখালী রেলস্টেশন মাস্টার মো. আবু সানিয়াত তুর্কি জানান, রেলএর উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাদেরকে কোন টিকিট সরবরাহ করেননি। যে কারণে ট্রেন থেকে টিটিইরা ভাড়া আদায় করে টিকিট দেওয়া কথা। ড্রেস ছাড়া কোন লোক ভাড়া আদায় করতে পারবেন না। এ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ ভাল বলতে পারবেন।
রাজবাড়ি প্রধান রেল স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, আগে আন্ত:নগর ট্রেন ছিল এখন একটি মেইল ট্রেন চালু করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি একটু জটিল মেইল ট্রেন চালু করার কারণে চিটাগাং থেকে টিকিট প্রিন্ট হয়ে আসতে সময় লাগবে। তিনি বিষয়টি স্বীকার করে বলেন, টিকিটের টাকা হেরফের হতে পারে এটা তাদের আন্তরিকতার ব্যাপার। পোশাক ছাড়া কোন বক্তি টাকা তুলতে পারবে না তাদের কোন এখতিয়ার নেই। এ ব্যাপারে আপনাকে আমি কোন সদত্তোর দিতে পারবো না । আপনি আমার বিভাগী য় কর্মকর্তার সাথে সাংবাদিক হিসেবে কথা বলুন।
রেলওয়ের প্রধান বিভাগীয় ম্যানেজার অসীম কুমার বলেন, আসলে এই রেল পথটি একটি স্টেজ থেকে অন্য স্টেজে আসার কারণে টিকিট প্রত্যেক স্টেশনে সরবরাহ না করার কারণে এই সুযোগটি তারা নিচ্ছেন।
