× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

স্কুলে এসাইনমেন্ট জমা দিয়ে ফেরার সময় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
প্রেমের ফাঁদে ধর্ষণ

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৭ম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে নির্যাতিত ছাত্রীর মা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,  বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রী (১৪) গত ২ জুন পার্শ্ববর্তী বঙ্গেশ্বরদী উচ্চ বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল। একই ইউনিয়নের পূর্ব ভাটদি নামক স্থানে পৌঁছলে সুগন্ধি গ্রামের বাদশা খাঁ-র ছেলে হৃদয় খাঁ (১৮) পাটক্ষেতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।
 এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে হৃদয় খাঁ কে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ০৩) এর ৯ (১) ধারায় ১৪ জুন রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি ধর্ষক হৃদয় পলাতক রয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম এ প্রতিবেদককে জানায় ,ধর্ষনের অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। আসামি হৃদয়কে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..