শার্শায় ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ আটক ১

শার্শায় ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ আটক ১
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ সবুজ হহাসান( ২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার রাতে বাগআঁচড়া জামতলা – বালুন্ডা সড়কের পাঁকা রাস্তার  উপর থেকে এ ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ তাকে আটক করা হয়।
আটক সবুজ হাসান ঝিকরগাছা সোনাকুড় ময়রাপাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে বাগআঁচড়ার দিকে আসছে।এমন গোপন সংবাদে বাগআঁচড়া পুলিশের একটি টিম জামতলা টু বালুন্ডা সড়কের অভিযান চালিয়ে সবুজ হাসানকে আটক করে। পরে তার ব্যবহৃত প্রাইভেটকারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে থাকা ৩৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।