× Banner
সর্বশেষ
অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি(আব্দুল আউয়াল)

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে ৭ম শ্রেণির স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার 

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০২২
স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আশা এনজিও অফিসের ভাড়া বাড়ির শয়ন কক্ষ থেকে গতকাল রবিবার ১২ জুন রাতে মেহেদী হাসান(১৩) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল।
মৃত মেহেদী হাসান কেন্দ্রিয় হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল।এবং সে রাউতনগর গ্রামের হবিবর রহমানের ছেলে।সরেজমিনে  গিয়ে জানা গেছে, ঘটনার দিন রাত ১০টার দিকে ওই ভাড়া বাড়িতে ছোট ভাই মেহেদী  হাসান ও বড় ভাই তারেক হাসানের মধ্যে সামান্য এক শ’ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে,মেহেদী তার শোবার ঘরে চলে যায়।মা মাজেদা বেগম, তারেক ও অন্যরা অন্য ঘরে টিভি দেখছিল।
ঘন্টাখানেক পরে মেহেদীকে ভাত খাবার জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। ওই ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ১২টার দিকে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে থানার ওসি সঙ্গীয় পুলিশ নিয়ে এসে ওই ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।ওসি জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ দাফনের জন্য এডিএম’র কাছে অনুমতি চাওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..