বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নতুন স্থাপনা নির্মাণ বন্ধে ব্যর্থতায় চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ওবিচারতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে পরিবেশ ও বন সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, নৌপরিবহন সচিব, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, পরিবেশঅধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), জেলা পরিষদের প্রধান নির্বাহী ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবির।
পরে আইনজীবী সাঈদ আহমেদ কবির সাংবাদিকদের বলেন, ২০০৭ সালে কোস্টাল অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটিম্যানেজমেন্ট প্রজেক্টের (সিডব্লিউবিএমপি) এক জরিপে দেখা যায়, সেন্ট মার্টিনে ৭৪টি অবৈধ স্থাপনা রয়েছে। সেই জরিপের পরিপ্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা চেয়েবেলার পক্ষ থেকে ২০০৯ সালে হাইকোর্টে একটি রিট করা হয়।
সেই রিটের শুনানি শেষে ২০১১ সালের ২৪ অক্টোবার আদালত রায় দেন যে, পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকায় ছাড়পত্রবিহীন স্থাপনা অপসারণ করতে হবে। একই সঙ্গে ছাড়পত্রবিহীন নতুন কোনো স্থাপনা নির্মাণ না করা এবং বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণের নির্দেশও দেন হাইকোর্ট।
আইনজীবী সাঈদ আহমেদ আরো বলেন, আদালতের নির্দেশ সত্ত্বেও অবৈধ স্থাপনা উচ্ছেদকরা হয়নি। এমনকি তা ক্রমবর্ধমান রয়েছে। সে কারণেই বেলার পক্ষ থেকে দুদিন আগে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষেআদালত রুল জারি করেন।



