সুনামগঞ্জে ২০০ বছরের পুরনো ৩ মূর্তি উদ্ধার

সুনামগঞ্জের মন্দির থেকে চুরি যাওয়া ২০০ বছরের পুরনো তিন মূর্তিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার লাউওয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন মিয়া দক্ষিণ সুনামগঞ্জের হাসনাবাজ গ্রামের আলী নূরের ছেলে ও শাল্লা উপজেলার সহদেবপুর গ্রামের বেদন আলীর ছেলে জুয়েল মিয়া।

জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা যোগেশ ব্যানার্জীর বাড়ির মন্দির থেকে ২০০ বছরের কাঁসা ও পিতলের তৈরি রাধামাধব, কালী ও দুর্গা মূর্তিসহ চারটি মূল্যবান মূর্তি এবং পূজার পুরনো মূল্যবান জিনিসপত্র গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার লাউওয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিনটি মূর্তিসহ কাঁসার বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

তবে এখনো চুরি যাওয়া আরও একটি দুর্গা মূর্তি পুলিশ উদ্ধার করতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।