সালথায় ইয়াবাসহ ৩জন আটক

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:  ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডিবর্দী বাসস্ট্যান্ড থেকে এদেরকে আটক করা হয়। সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম শনিবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে চন্ডিবর্দী বাসস্ট্যান্ড থেকে অভিযান চালিয়ে লাভলু শেখ, পলিন খান ও ফারুক মোল্যাকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।