আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রবিন (রিপন) এর ব্যক্তিগত অর্থদিয়ে বেদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সোমবার বিকাল ৪টার দিকে ইউনিয়নের নকুলহাটি কিত্তা বেদে পল্লীতে গিয়ে তিনি চাল ও তেল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাদিস মিয়া, আওয়ামী লীগ নেতা আঃ মান্নান সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে রবিবার ইউনিয়নের কয়েকটি বাজারে পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই বিতরন করেন যুবলীগ নেতা রিপন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে কিত্তা বেদে পল্লীতে আমি আমার নিজ উদ্যেগে প্রতিটি বেদে পরিবারকে চাল ও তেল পৌঁছে দিছি। বিত্তশালীদের এগিয়ে আসার আহব্বান করছি।
তিনি আরো বলেন, বড় বড় ডাক্তারদের সবাই পিপিই দিলেও গ্রামের ডাক্তাদের কেও কিছু দিচ্ছে না। তাই আমি তাদের কথা চিন্তা করে আমার নিজের অর্থায়নে আমার ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে সামান্য কিছু পিপিই বিতরন করেছি। ডাক্তাররা ভালো থাকলে আমার গ্রামের মানুষ তাদের কাছ থেকে সেবা নিতে পারবে। তাই আমার এ উদ্যোগ, এদিকে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকা বাসি।


