× Banner
সর্বশেষ
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

সালথায় মুকুলে ভরে গেছে আমগাছ

admin
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:- শীত-বসন্ত মৌসুমের মাঝামাঝিতে ফরিদপুরের সালথায় মুকুলে মুকুলে ভরে গেছে আমগাছ। এ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি এলাকায় আমগাছ গুলোতে দেখা যাচ্ছে প্রচুর মুকুল। যাবতীয় ফলের মধ্যে আম অন্যতম একটি ফল।

আজও একটি প্রথা এই এলাকায় বিরাজ করছে, আম-দুধ দিয়ে জামাই আদর করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আম খাওয়ার ধুম পড়ে থাকে। তাই আমের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়।

 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, অন্যান্য ফলের চেয়ে আম একটি সু-সাধু ফল। আম খাওয়া ছাড়াও, এটি বাজারে বিক্রি করে সংসারের কাজে খরচ করা যেতে পারে।  এজন্য আম গাছ বেশি করে লাগানো হয়ে থাকে। আগের চেয়ে এবছর আমগাছে মুকুল অনেক বেশি দেখা যাচ্ছে। আমগাছের মুকুল ধরে রাখতে প্রতিটি গাছের যতœ নেওয়া হচ্ছে।

যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের আম চাষী মিশ্র ঠাকুর বলেন, আমার আমগাছের বাগান আছে, এবার গাছে প্রচুর মুকুল দেখা যাচ্ছে, মুকুল ভাল রাখার জন্য গাছে ঔষধ দেওয়া হয়েছে। ছত্রাক থেকে যদি মুকুল রক্ষা পায় তাহলে আমের ফলন ভাল হবে। এছাড়াও অনেক দরিদ্র পরিবার আছে, যাদের বাড়িতে থাকা গাছের আম বিক্রি করে ৩ মাসের সংসার চালিয়ে থাকেন। তাই আম গাছের প্রতি মানুষের গুরুত্ব অপরিসীম।

 

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন জানান, এই এলাকায় এবছরে আমগাছে প্রচুর মুকুল এসেছে। আমের মুকুল ভাল রাখার জন্য ছত্রাকনাশক নোইন পাউডার ও যেকোন একটি কিটনাশক ঔষধ সংমিশ্রন করে গাছে স্প্রে করতে হবে। তাহলেই আমের ভাল ফলন হতে পারে বলে আশা করা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..