সারাদেশের ট্রেন চলাচল বন্ধ : যাত্রীদের চরম ভোগান্তি

সারাদেশের ট্রেন চলাচল বন্ধ : যাত্রীদের চরম ভোগান্তি

পুরনো নিয়মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দাবিতে দেশব্যাপী ধর্মঘট পালন করছেন রেলের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করছেন তারা।

ট্রেন চালকদের একটাই দাবি, নির্দিষ্ট আট ঘণ্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা (মাইলেজ) দেওয়া হয়, সেটা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে সেটা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

মাইলেজ হলো রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা রানিং ভাতা হিসেবে পাবেন। ভাতার ৭৫ শতাংশ টাকা যোগ হতো পেনশনে।

কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। এর প্রেক্ষিতেই বিক্ষোভের শুরু।

পূর্ব ঘোষণা ছাড়াই এই ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। হুট করে ট্রেন চলাচল বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন কমলাপুর রেলস্টেশনে আগত যাত্রীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।