সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ জুয়াড়ী আটক

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ জুয়াড়ী আটক এক লাখ নয় হাজার ২৬৪ টাকা ও ১১সেটতাস জব্দ প্রত্যেককের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড

সাতক্ষীরা প্রতিনিধি ঃ ভ্রাম্যমান আদালতের এক বিশেষ অভিযান চালিয়ে ২২ জন জুয়াড়িকে আটক করেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের চতুর্থতলা থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক লাখ নয় হাজার ২৬৪ টাকা ও কয়েক সেট তাশ উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে সাতক্ষীরার ১৪ জন, খুলনার ডুমুরিয়ার পাঁচজন ও যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার তিনজন। তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল মোল্ল্য জানান, শহরের লাবনী মোড় এলাকায় ঐতিহ্যবাহি ফ্রেন্ডস ড্রামেটিকস ক্লাবে(এফডিসি) জুয়ার আসর পরিচালিত হচ্ছে মর্মে খবর পেয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব সদস্যদের নিয়ে এফডিসির চারতলায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জুয়া (তাস) খেলা চলমান অবস্থায় খুলনা, যশোর ও সাতক্ষীরার ২২ জনকে আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে জব্দ করা হয় এক লাখ নয় হাজার ২৬৪ টাকা ও ১১ সেট তাস।

দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। সোমবার বিকেলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।