× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত; আহত ১

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন মা হাফিজা খাতুন।
সোমবার সকালে সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের মাহমুদপুর বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ওহি সুলতানা (৭)। সে সাতক্ষীরা সদর উপজেলা মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং মাহমুদপুর তালবাড়িয়া গ্রামের মিতুল সরদারের মেয়ে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ওহি সুলতানা স্কুল ছুটির পর তার মায়ের সাথে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় মাহমুদপুর বাজারে পৌঁছালে সাতক্ষীরা থেকে ভোমরা অভিমুখী একটি মালবাহী ট্রাক ভ্যানটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওহির মৃত্যু হয়।
এই ঘটনায় উত্তেজিত জনতা দীর্ঘসময় সড়ক অবরোধ করে ও ঘাতক ট্রাকটি ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার এসআই রাজু আহমেদ তিনি জানান, ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..