আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি : জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ঠ কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নে চা-দোকানীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গট্রি ইউনিয়নের ২ শতাধিক চা-দোকানীদের মাঝে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চায়ের দোকানদারদের হাতে খাদ্য সামগ্রী বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর জানান, উপজেলার আটটি ইউনিয়নের ১২শ চায়ের দোকানদারদের মধ্যে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষে থেকে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল,লবন, সাবানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়েছে। আমরা আজকে পর্যন্ত উপজেলার ৮ টি ইউনিয়নের চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন শেষ করেছি। এছাড়া এরই মধ্যে উপজেলার ছয় হাজারের বেশি মানুষের মধ্যে সরকারী ভাবে খাদ্য বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, সালথা উপজেলায় একটি মানুষও না খেয়ে থাকবে না। আপনারা ঘরে থাকুন, কারো খাদ্য শেষ হয়ে গেলে হট লাইনে ফোন করুন, খাদ্য পৌছে যাবে আপনার বাড়ীতে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য সাব্বির হোসেন, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা মামুন মিয়া, শামীম হোসেন, ফিরোজ আল-মাহমুদ, ছাত্রলীগ নেতা বাকি বিল্লাহ প্রমুখ।



