সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি

শরীয়তপুর প্রতিনিধি ॥  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ. কে.এম. শহীদুল হক বিপিএম পিপিএম বলেছেন, ‘মিডিয়াকর্মী সাংবাদিক ভাইদের মাধ্যমে রাষ্ট্রের সবকিছু জনসম্মুখে আসে। আমাদের পুলিশের কর্মকা-ও জনসম্মুখে আছে। কাজেই সাংবাদিক ও সাথে মিডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। তা অনেক সময় ব্যত্যয় ঘটে। যেটা গত বৃহস্পতিবার শাহবাগে হরতাল চলাকালে ঘটেছিল। ইতিমধ্যে আমরা অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও সংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্য সহ সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কমিউনিটি পুলিশিং সকল কমিউনিটির সাথে সুসম্পর্ক বজায় রেখে সেতু বন্ধন তৈরী করে কাজ করতে চাই।

আইজিপি বলেন, পুলিশ হওয়ার লক্ষ্য আমার ছিল না। কিন্তু পুলিশে চাকুরী করে আমি সন্তুষ্ট। কারণ এই পেশার মাধ্যমে আমি মানুষের সেবা করতে পেরেছি, মানুষের জন্য কাজ করতে পেরেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য আন্দোলনের নামে পুলিশ হত্যা করা হয়েছে। যাতে পুলিশের মনোবল ভেঙ্গে যায়। কিন্তু পুলিশ মনোবল হারায়নি। হলি আর্টিজানে জঙ্গী হামলার পর বিদেশীরা দেশ ছেরে চলে যাচ্ছিল। তখন দেশে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই অবস্থা থেকে সন্ত্রাস ও জঙ্গীদের বিরুদ্ধে টরারেন্স নীতি অনুসরন করে মানুষের মধ্যে সস্তি ও সিকিউরিটি ফিরিয়ে আনতে সম্ভম হয়েছি। বিদেশীরা আবার আমাদের দেশে আসতে শুরু করেছে।’

রোববার দুপুরে শরীয়তপুর পৌরসভায় অবস্থিত পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী’১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আইজিপি এ. কে.এম. শহীদুল হক ১৯৭৩ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিলেন।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল (কল্যাণ ও পুর্নবাসন) মহাসচিব  মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম তপাদার, পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কোতোয়াল, স্কুলের সাবেক শিক্ষক জালাল উদ্দিন আহমেদ, সালামত সিকদার, সহকারী প্রধান শিক্ষক ইমারত হোসেন, এসডিএস’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান মাদবর, আইজিপি এ. কে.এম. শহীদুল হকের স্কুল জীবনের বন্ধু গিয়াস উদ্দিন পাহাড়, আমির হোসেন ও স্কুলের দশম শ্রেনীর ছাত্র নাজমুস শাকিব প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।